ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব নূরে আলম। তিনি আয়োজন ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন :
“মানুষের জীবন বাঁচাতে রক্তের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মানবিক কাজের সাথে যুক্ত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাণীনগর অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহীদ, সহ-প্রতিষ্ঠাতা মোঃ মুন্না আহমেদ, প্রচার সম্পাদক মোঃ মোয়াজ্জেম, এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
বিকেলে এই আয়োজনে শিশু, তরুণ-তরুণী থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সকলে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। উপস্থিত ছিলেন ছোট ছোট স্কুল শিক্ষার্থীরাও, যারা কৌতূহলভরে অংশ নেয়। শুধু রক্ত পরীক্ষা নয়, অনেকেই সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে রক্তদাতা হিসেবে নিবন্ধন করেন।
ক্যাম্পেইনের মাধ্যমে ২০০-র বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যা আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করে তোলে। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এরকম মানবিক আয়োজন সমাজে একে অপরের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়।
রাণীনগর অর্গানাইজেশনের সদস্যরা জানান, এ কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা যায়।
আব্দুল্লাহ আল মাহীদ