রাণীনগরে পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচি থেকে শ্রেষ্ঠ যুবকের সম্মাননা পেলেন - আব্দুল্লাহ আল মাহীদ

  • প্রকাশের সময় : Dec 20, 2025 ইং
রাণীনগরে পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচি থেকে শ্রেষ্ঠ যুবকের সম্মাননা পেলেন - আব্দুল্লাহ আল মাহীদ ছবির ক্যাপশন:
১৮ ই ডিসেম্বর, ২০২৫ নওগাঁর রাণীনগরে সামাজিক উন্নয়ন ও যুব ক্ষমতায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ যুবক (পুরুষ)’ সম্মাননা ২০২৫ লাভ করেছেন তরুণ সংগঠক আব্দুল্লাহ আল মাহীদ। তিনি স্থানীয় সামাজিক সংগঠন ‘রানীনগর ইয়ুথ অর্গানাইজেশন’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং ‘মৌসুমী’ সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে গত ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

রাণীনগর এলাকায় পিকেএসএফ-এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আব্দুল্লাহ আল মাহীদের হাতে এই শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেওয়া হয়। তৃণমূল পর্যায়ে তরুণদের সংগঠিত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সেবামূলক কাজে বিশেষ দক্ষতার পরিচয় দেওয়ায় তাঁকে এই ক্যাটাগরিতে সেরা মনোনীত করা হয়।

সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল মাহীদ বলেন, "যেকোনো কাজের স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। এই অর্জন আমার একার নয়, বরং রানীনগর ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিটি সদস্যের পরিশ্রমের ফল। আমরা ভবিষ্যতে রাণীনগরের সাধারণ মানুষের কল্যাণে এবং যুবসমাজকে দক্ষ করে তুলতে আরও ব্যাপকভাবে কাজ করতে চাই।

উল্লেখ্য, আব্দুল্লাহ আল মাহীদের নেতৃত্বে রানীনগর ইয়ুথ অর্গানাইজেশন দীর্ঘদিন ধরে এলাকায় রক্তদান কর্মসূচি, শিক্ষা সহায়তা, পরিবেশ রক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে। তাঁর এই অর্জনে স্থানীয় সুধীমহল ও বিভিন্ন সামাজিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : আব্দুল্লাহ আল মাহীদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে রাণীনগর

জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে রাণীনগর