প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 30, 2026 ইং
মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে এগিয়ে এলো রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, O+ রক্তদান করলেন মোঃ শাওন
মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে নওগাঁর রাণীনগরে আবারও এক মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়েছে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন (RYO)। আজ ৩০ মার্চ, সোমবার সংগঠনটির উদ্যোগে জরুরি ভিত্তিতে এক অসহায় রোগীর জন্য O+ (পজিটিভ) রক্তের ব্যবস্থা করা হয়।
সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে স্বেচ্ছায় রক্তদান করেন মানবিক যুবক মোঃ শাওন। তার এই নিঃস্বার্থ উদ্যোগের ফলে সংকটাপন্ন রোগীর জীবন রক্ষা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
রোগীর স্বজনরা রক্তদাতা মোঃ শাওন এবং রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, সময়মতো রক্ত না পেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন দীর্ঘদিন ধরে রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির সদস্যরা বলেন, “রক্তদান একটি মহৎ কাজ। একজন মানুষের দেওয়া সামান্য রক্তই আরেকজনের জীবনে বাঁচার নতুন আশার আলো জ্বালাতে পারে।”
সংগঠনের পক্ষ থেকে সকল সুস্থ মানুষকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন