প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 28, 2025 ইং
রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে কোশাতলায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও মেডিকেল ক্যাম্প
রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আত্রাই উপজেলার কুশাতলা এলাকায় অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রী ডায়াবেটিস পরিক্ষা। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য এ আয়োজন ছিল একটি মানবিক উদ্যোগ, যা এলাকাবাসীর কাছে ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এই ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফরিদ এইচ খান, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এমএস (রেসিডেন্ট), সিসিডি (বারডেম), পিজিটি (নিউরোমেডিসিন),
সিএমইউ (আল্ট্রা), বিএমইউ (পিজি হাসপাতাল), ঢাকা।
দিনব্যাপী তিনি অসহায়, দরিদ্র, দূর-দূরান্ত থেকে আসা শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। স্থানীয় গ্রামবাসীরা জানান, এত কাছে কখনো অভিজ্ঞ ও যোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়ার সুযোগ হয়নি। তাই ক্যাম্পে মানুষের ভিড় ছিল উপচে পড়া।
ক্যাম্পে অংশগ্রহণকারীরা বিনামূল্যে ব্লাড গ্রুপ পরীক্ষা করাতে পেরে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। অনেকেই বলেন- “এই ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদ। চিকিৎসার খরচ বহন করা কঠিন হলেও রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের কারণে আমরা আজ সঠিক স্বাস্থ্যসেবা পেলাম।
রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন টিম জানায়, মানুষের মুখে হাসি দেখতে পারাই তাদের কাজের অনুপ্রেরণা। তারা আরও জানান “গ্রামের মানুষের সুবিধার কথা মাথায় রেখে আমাদের এই ক্যাম্পের আয়োজন। মানুষ যেভাবে ভিড় করে এসেছে এবং সেবা গ্রহণ করেছে, তা আমাদের ক্যাম্পকে সফল করেছে। ভবিষ্যতেও আমরা এমন মানবিক উদ্যোগ চালিয়ে যাব।”
সংগঠনের সদস্যরা ক্যাম্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বক্ষণিক মাঠে থেকে সহযোগিতা করেন। বিশেষত তরুণ স্বেচ্ছাসেবকদের তৎপরতা ও আন্তরিক ব্যবহারে সেবা নিতে আসা মানুষজন অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন।
কুশাতলা এলাকায় এই উদ্যোগটি শুধু একটি মেডিকেল ক্যাম্প নয়, এটি ছিল সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ, যা এলাকায় মানবিক মূল্যবোধ ও একতা আরও জোরদার করেছে।
রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন আশা করছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজন করে তারা মানুষের পাশে দাঁড়াতে পারবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন