প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2025 ইং
জীবন বাঁচাতে প্রথম রক্তদান, সিহাব আহম্মেদ শান্তর চোখে এক অমলিন অনুভূতি
রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে এক মুমুর্ষ রোগীর জন্য জরুরি ভিত্তিতে A+ রক্ত প্রয়োজন ছিল। ঠিক সেই সংকটময় মুহূর্তে সামনে এগিয়ে আসেন সিহাব আহম্মেদ শান্ত। জীবনের প্রথম রক্তদান… কিন্তু তাঁর জন্য এটি ছিল শুধুই রক্ত দেওয়া নয়, বরং কারো জীবনে আলো জ্বালানোর এক অতুলনীয় অনুভূতি।
রক্ত দেওয়ার পর শান্ত আবেগঘন কণ্ঠে বলেন : আজ বুঝলাম, নিজের রক্ত অন্যের দেহে প্রবাহিত হওয়া শুধু একটা মানবিক কাজ নয়, এর সাথে জীবন বাঁচানোর যে তৃপ্তি, তা কথায় প্রকাশ করার মতো না। আমি যেন নিজের ভেতর নতুন এক মানুষকে খুঁজে পেলাম। কারো জীবনের শেষ মুহূর্তে আমি একটু আলো হতে পেরেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।
রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের সদস্যরা জানান, শান্তর এই মানবিক উদ্যোগ অন্যদের মাঝে অনুপ্রেরণা হয়ে থাকবে, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল্লাহ আল মাহিদ বলেন
“শান্ত শুধু রক্ত দেয়নি, মানবতার এক শক্তিশালী বার্তা ছড়িয়ে দিয়েছে। আমরা তার মতো আরও অনেক তরুণকে এগিয়ে আসতে দেখার প্রত্যাশা করি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন